rongginnbd
Friday, January 26, 2018
দেশের ৮৩ প্রেক্ষাগৃহে ‘ইন্সপেক্টর নটি কে’
রঙিন ডেস্ক:
টালিউডের সুপার স্টার জিৎ আর বাংলাদেশের নুসরাত ফারিয়ার সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’ কলকাতায় মুক্তি পায় গত ১৯ জানুয়ারি। আর আজ বাংলাদেশের ৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়।
‘ইন্সপেক্টর নটি কে’ পরিচালনা করেন কলকাতার অশোক পাতি। ছবিটির অধিকাংশ শ্যুটিং হয় ইতালিতে। আর কিছু অংশের শ্যুটিং হয় ভারতে। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে চলচ্চিত্রটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।
এই সিনেমার মুক্তিকে সামনে রেখে গত বুধবার রাজধানীর একটি রেস্তারাঁয় জিতের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করা হয়। কিন্তু তখনও সিনেমাটি বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পায়নি। সঙ্গত কারণেই সিনেমাটি আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিনা এটি অনিশ্চিত হয়ে পরে। তবে সকল অনিশ্চয়তা দূর করে শেষ বিকেলে সিনেমাটির সেন্সর ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের সেন্সর বোর্ড। ফলে সিনেমাটি মুক্তির বাধা কেটে যায়।
এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। অ্যাকশন ও কমেডি ঘরানার এই সিনেমায় জিৎ-ফারিয়া দুজনকেই পুলিশের চরিত্রে দেখা যাবে। এর আগে এই জুটি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment