rongginnbd
Friday, January 26, 2018
বাজে সিনেমার মনোনয়ন পেলো প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’
রঙিন ডেস্ক:
সবচেয়ে সেরা সিনেমার এওয়ার্ড তো কত লোকই পায়। কিন্তু সবচেয়ে বাজে সিনেমার জন্য পুরষ্কার কয়জনের ভাগ্যে জোটে? সবাই তো আর প্রিয়াঙ্কা চোপড়ার মতো ভাগ্যবতী নন। না এটা আমার কথা নয়। এটি প্রিয়াঙ্কার ভক্তদের কথা। ৩৮তম বার্ষিক গোল্ডেন রাস্পবেরি এওয়ার্ডে বছরের সবচেয়ে বাজে সিনেমার জন্য মনোনীত হয়েছে প্রিয়াংকার হলিউড সিনেমা ‘বেওয়াচ’।
প্রিয়াঙ্কা চোপড়া বলিউড কাঁপিয়ে হলিউডেও বেশ ভালোভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। কোয়ান্টিকো দিয়ে যাত্রা শুরু। বর্তমানে এই সিরিয়ালের ৩য় সিজন নিয়ে ব্যস্ত এখন এই নায়িকা। কোয়ান্টিকো তাকে হলিউডে বেশ জনপ্রিয়তা এনে দিয়েছে। এখন তাকে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে ফেলা হয়।
গত বছর হলিউড অভিনেতা ও রেসলিংয়ের ‘দ্য রক’ ডোয়াইন জনসনের সাথে বেওয়াচ সিনেমায় কাজ করেন। সাথে ছিলো আরেক জনপ্রিয় অভিনেতা ও হার্টথ্রব জ্যাক এফ্রন। এতো বড় বড় তারকা থাকা সত্তেও বেওয়াচ বক্স অফিসে মুখ থুবড়ে পরে। তবে প্রিয়াঙ্কার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বলা হয় যে এটি প্রিয়াঙ্কার জন্য দুর্ভাগ্য যে তার এই সিনেমাটি সফল হতে পারেনি।
তারই রেশ ধরে হলিউড নির্ভর এওয়ার্ড অনুষ্ঠান বার্ষিক গোল্ডেন রাস্পবেরি এওয়ার্ডে বছরের সবচেয়ে বাজে সিনেমা হিসেবে মনোনয়ন পায় বেওয়াচ। এতে প্রিয়াঙ্কার ভক্তরা কষ্ট পেলেও খুশির খবর হলো প্রিয়াঙ্কা এই দৌড়ে একা নেই। সাথে আছে টম ক্রুসের দ্যা মাম্মি, ট্রান্সফরমারস, ফিফটি শেডস অফ ডার্কার। প্রিয়াঙ্কার বেওয়াচ এই লিস্টে নবম সিনেমা। ট্রান্সফরমার আছে প্রথম দিকে।
বেওয়চের পর বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডে তার ৩য় সিনেমা ‘এ কিড লাইক জ্যাক’ এর কাজ নির্য়ে ব্যস্ত। এতে তার সাথে আছেন জনপ্রিয় তারকা লিয়াম হেমসওয়ার্থ, রেবেল উইলসন ও এডাম ডিভাইন।
বেওয়াচ যুদও সবচেয়ে বাজে সিনেমার জন্য মনোনয়ন পেয়েছে। তার ভক্তদের এখন একটাই আশা যেনো এই পুরষ্কারটা প্রিয়াঙ্কা না পান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment