rongginnbd
Friday, January 26, 2018
তাপসীর ছবিতে ‘গাজাব কা হ্যায় দিন’
রঙিন ডেস্ক:
আমির খান ও জুহি চাওলা অভিনীত ১৯৮৮ সালের বিখ্যাত সিনেমা ‘কায়ামাত সে কায়ামাত তাক’ এর জনপ্রিয় একটি গান ‘গাজাব কা হ্যায় দিন’। এই গানটি আজো চিরসবুজ হয়ে আছে। জনপ্রিয়তার কথা বিবেচনা করেই ‘পিংক’ খ্যাত তাপসী পান্নুর নতুন ছবি ‘দিল জাংলী’তে এই গানটি নতুন করে গাওয়া হবে।
পুরানো গান সিনেমায় নতুন করে নেয়ার ঘটনা বলিউডে নতুন নয়। বর্তমানে এ ব্যাপারটি প্রচলিত হয়ে আছে। হারানো দিনের স্মৃতিমধুর গানগুলো নতুন করে তৈরি করে নতুন দিনের নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে। এতে করে দুই প্রজন্মের সাথে সেতু তৈরি হচ্ছে। বলা হয়, গানগুলোকে নতুন জীবন দেয়া হচ্ছে।
জানা গেছে, উদিত নারায়ন ও আলকা ইয়াগনিকের গাওয়া এই বিখ্যাত গানটি তানিষ্ক ব্যানার্জি নতুন করে তৈরি করছেন। এর আগে তিনি ওকে জানু সিনেমায় “হাম্মা হাম্মা” ও “বাদরিনাথ কি দুলহানিয়া” সিনেমায় “তাম্মা তাম্মা” গান দুটি নতুন করে তৈরি করেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যুগের চাহিদায় গানের প্রথম কথাগুলো ঠিক থাকলেও অন্তরায় গিয়ে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। গানটি গেয়েছেন জুবিন নটিয়াল ও প্রকৃতি কাককার।
দিল জাংলি সিনেমাটি আলিয়া সেন শর্মার পরিচালনায় প্রথম সিনেমা। দিল্লিতেই এর বেশিরভাগ শুটিং করা হবে। এতে তাপসী পান্নুর সাথে আরো আছেন সাকিব সেলিম। তাপসী এতে একজন লন্ডন প্রবাসীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যিনি একজন ইংরেজির শিক্ষক এবং একটিপ সুখি দাম্পত্য জীবনের স্বপ্ন দেখেন। অপরদিকে সাকিব একজন ফিটনেস ট্রেইনার যার চোখে সিনেমার নায়ক হওয়ার অনেক স্বপ্ন। সিনেমা সম্পর্কে আপাত এইটুকুই জানা গেছে।
তাপসী আপাতত সন্দীপ সিং এর বায়োপিক ‘সুরমা’ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। এর কাজ শেষ করেই তিনি অনুরাগ কাশ্যপের ‘মানমারজিয়া’তে হাক দিবেন। অপরদিকে সাকিব ‘রেইস থ্রি’ সিনেমায় কাজ করছেন। এই ছবিতে সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজও রয়েছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment