rongginnbd
Friday, January 26, 2018
পজেটিভ সাড়া পাচ্ছে ‘বেপরোয়া মন’ (ভিডিও)
রঙিন ডেস্ক:
চিত্রনায়ক সুমিত চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করে যাচ্ছেন। এবার একটি মিউজিক ভিডিওর মডেল হলেন। তার সঙ্গে রয়েছেন মডেল শাকিলা। ‘বেপরোয়া মন’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ।
গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে। গান ও এর নির্মাণকে ইতোমধ্যে প্লাস রেটিং দিচ্ছেন শ্রোতা-দর্শক ও ভক্তরা। গানটি ইউটিউব চ্যানেল ছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সবকটি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।
গানটির ভিডিও নির্মাতা মাহিন আওলাদ বলেন, গানটি খুবই রোমান্টিক। চেষ্টা করেছি সেভাবেই পর্দায় তুলে আনতে। ভিডিওটি প্রকাশের পর থেকে প্রচুর পজেটিভ সাড়া পাচ্ছি। এটাই বড় স্বার্থকতা।
অ্যামোজ রেকর্ডসের ব্যানারে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা। রঞ্জু রেজার কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। এতে সুমিত ও শাকিলার পাশাপাশি মডেল হয়েছেন শাওন গানওয়া।
এ প্রসঙ্গে সুমিত বলেন, ‘সচরাচর মিউজিক ভিডিওর কাজ করা হয় না। তবে গানটি আমার অসম্ভব ভালো লেগেছে। আর নির্মাণ ভাবনাটাও বেশ ফিল্মি। আশা করছি, দর্শকরা হতাশ হবেন না।’
কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা বলেন, ‘যেমন গান, তেমন ভিডিও হয়েছে। আমিও আনন্দিত। অ্যামোজ রেকর্ডসের জন্য শুভকামনা। আশা করছি, সবাই আমাদের গান-ভিডিও দেখে মুগ্ধ হবেন।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment