rongginnbd
Friday, January 26, 2018
‘করণি সেনাদের পদ্মাবত দেখে লজ্জা পাওয়া উচিত’
রঙিন ডেস্ক:
নানা নাটকীয়তা এবং আইনী জটিলতা শেষে ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘পদ্মাবত’। শুধু ভারতে নয়, চলচ্চিত্রটি মুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয় পাকিস্তানেও। তবে শেষ পর্যন্ত গত বুধবার পাকিস্তানেও ‘সবুজ সংকেত’ পেয়েছে এ চলচ্চিত্রটি।
যে হলগুলোতে ‘পদ্মাবত’ মুক্তি পেয়েছে সেগুলোতে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আছে বাড়তি সতর্কতা। তবে ভারতের চারটি স্টেট-এ ছবিটি মুক্তি পায়নি। সেগুলো হলো রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়া। এইসব স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত নেই বলেই এই ছবিটি এসব স্থানে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়, ২৪ জানুয়ারি ‘পদ্মাবত’ দেখে এসে অনেকেই মতামত জানিয়েছেন। তাদের মধ্যে দীনেশ শর্মা নামের এক ব্যক্তি টুইটারে টুইট করেছেন, ‘পদ্মাবত দেখে এলাম নয়দায়। অসাধারণ ছবি। রণবীর সিং এর অভিনয় অসাধারণ। খিলজির পাগলামি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দীপিকা এবং শহীদ কাপুরও ভালো করেছেন। এই ছবি রাজপুতদের ইতিহাসকে আরও উজ্জ্বল করেছে। করণি সেনাদের এই ছবিটি দেখে লজ্জা পাওয়া উচিত।’
দীনেশ শর্মার টুইটের স্ক্রিন সর্ট
দ্য রাজেস জেলেল্লু নামের আরেক ব্যক্তি টুইট করেছেন, ‘রাজপুতদেরকে এত সম্মান দিয়ে আর কোনো ছবিতে দেখানো হয়নি ‘পদ্মাবত’ এর মতো করে। অবশ্যই দেখা উচিত।’
দ্য রাজেস জেলেল্লুর টুইটের স্ক্রিন সর্ট
বরুণ ইয়াগিনা নামের আরেক দর্শক টুইটে লিখেছেন ‘পদ্মাবত নিয়ে এত অশান্তির কোনো কারণই নেই। এই ছবিটি রাজপুতদের সম্মানিত করেছে। এই আন্দোলন এখনই থামিয়ে আগে ছবিটি দেখা উচিত।’
বরুণ ইয়াগিনার টুইটের স্ক্রিন সর্ট
‘পদ্মাবত’ ছবিটি তৈরি হয়েছে মধ্যযুগের সুফি কবি মালিক মোহাম্মদ জায়সীর মহাকাব্য ‘পদ্মাবত’-এর গল্প অবলম্বনে। ভারতে এই ছবিটি সেন্সর বোর্ড কর্তৃক পাঁচটি পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। এমনকি ছবির নামটিও ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করতে হয়েছে পরিচালককে। ‘পদ্মাবত’ চলচ্চিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর। সূত্র: চ্যানেল আই অনলাইন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment