rongginnbd
Friday, January 19, 2018
বিমানে দুই বিমান কর্মীর বিয়ে পড়িয়েছেন ধর্মগুরু পোপ
রঙিন ডেস্ক : উড়ন্ত বিমানে দুই বিমান কর্মীর বিয়ে পড়িয়েছেন চিলি সফররত ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে পড়ানো এই বিয়েকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ফ্লাইট এডেন্টডেন্ট পলা পোডেস্ট রুইজ (৩৯) ও কার্লোস সিফুয়ার্দি এলোরিগা (৪১) এর আগে সাধারণভাবে বিয়ে করেছেন। ফ্লাইটে পোপের কাছে বিয়ের আর্শীবাদ চান তারা। পোপ তাদের বলেন, ‘আপনারা কি চান আপনাদের বিয়ে দিয়ে দেই?’ ওই যুগল তখন জানান, ২০১০ সালের ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোতে তাদের চার্চ ধ্বংস হয়ে যাওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা চার্চে সম্পন্ন করতে পারেননি তারা।
এরপরই সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে সংক্ষিপ্ত ওই ফ্লাইটের মধ্যে ছোট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পোপ তাদের বিয়ে সম্পন্ন করেন। প্রত্যক্ষদর্শী করা হয় এয়ালাইন্সের শীর্ষ এক কর্মকর্তাকে।
সূত্র : বিবিসি
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment