rongginnbd
Friday, January 12, 2018
বাড়ি থেকে আজই দূর করুন এই জিনিস
রঙিন ডেস্ক :
ভারতীয় বাস্তুশাস্ত্র মতে, আপনার বাড়িতে এমন কিছু জিনিস থাকে যেগুলো অর্থ সঞ্চয়ে বাধা দেয়। মাস গেলে কম টাকা হাতে আসে না। কিন্তু মাস ফুরানোর আগেই দেখেন টাকা নেই। এমন অবস্থা চলতে থাকে মাসের পর মাস। তাহলে সঞ্চয় করতে হলে আগে জানতে হবে কি সেই জিনিস? চলুন দেখে আসি সেগুলো-
বাড়িতে এমন তালা রয়েছে কি, যার চাবি হারিয়ে গিয়েছে? তা হলে তা এক্ষুনি দূর করুন। কারণ এমন চাবিহীন তালা অর্থ সঞ্চয়ের পরিপন্থী।
বাড়িতে বা বাড়ির বাগানে এমন কোনও গাছ রয়েছে কি, যা শুকিয়ে এসেছে? এ থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়, যা অর্থ সঞ্চয় ঘটতে দেয় না।
আপনার পার্স বা মানিব্যাগটি কি ছিঁড়ে এসেছে? তা হলে এক্ষুনি তা বদলান।
বাড়িতে ভাঙা বাসন কি জমছে? এতেও কিন্তু অর্থ সঞ্চয় বাধা পাবে।
ভাঙা আয়নাও একই রকম ক্ষতিকারক। পারলে এখুনি বিদেয় করুন।
নকল টাকা কখনওই কাছে রাখবেন না। এমনকী বাচ্চাদের খেলার জন্য তৈরি টাকাও। নকল টাকা আপনাকে আসল টাকা জমাতে বাধা দেবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment