rongginnbd
Thursday, January 4, 2018
বইছে শৈত্যপ্রবাহ, শীতে কাঁপছে মানুষ
রঙিন ডেস্ক : রাজধানীসহ সারাদেশে নেমেছে শীত।বইছে প্রবল ঠাণ্ডা বাতাস, কাঁপছে মানুষ।এরই সাথে দেশের উত্তরাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে আজ বৃহস্পতিবার।
শীতের খামখেয়ালিপনায় ভাবতে শুরু করেছিলেন শীত আর এ বছর পড়বে না তাদের ভুল ভেঙ্গে দিয়েছে গত দু’দিনের এ আবহাওয়া। এই আবহাওয়া বিরাজ করতে পারে আরও দু’দিন। এরপর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে প্রকৃতি। তারপর আবার শীত পড়বে সেই সঙ্গে শৈত্যপ্রবাহ। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে ‘আজ চুয়াডাঙ্গা জেলায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রী সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় এ তাপমাত্রা ১০.২ ডিগ্রী সেলসিয়াস।’
তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামলে শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর সে হিসেবে আজ অথবা আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
তবে রাজধানীতে এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও দেশের পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানীতেও তাপমাত্রা ক্রমেই কমছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়াও আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরণের কুয়াশা পড়তে পারে।
এ বছর সারাদেশের সঙ্গে ঢাকাতেও কয়েকটি শৈত্য প্রবাহের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment