rongginnbd
Tuesday, January 9, 2018
কলকাতায় আঁখি আলমগীর পেলেন অনন্যা পুরস্কার
রঙিন ডেস্ক:
প্রতিবারের মতো এবারো কলকাতায় ‘যোধপুর পার্ক উৎসব’-মেলার আয়োজন করা হয়েছে। এ উৎসবে প্রথমবারের মতো ‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সোমবার ‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠানে অংশ নেন- আঁখি আলমগীর, স্বপ্নীল সজিব, নাফিদা কামাল, আইয়ুব বাচ্চু, ভগীরথ মালোসহ একঝাঁক বাংলাদেশী তারকা। এবারের উৎসবের উদ্বোধনে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
উৎসবে বাংলাদেশের জন্য নির্ধারিত দিনে আঁখি আলমগীর পেয়েছেন অনন্যা পুরস্কারের সম্মাননা। এছাড়াও সেদিন উৎসবে সম্মানিত হয়েছেন নাশিদ কামাল, স্বপ্নীল সজীব ও আইয়ুব বাচ্চু।
মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভক্তদেরকে এ খবর জানিয়েছেন আঁখি। ফেসবুকে বেশ কিছু ছবি ও ছোট্ট একটি ক্যাপশন দিয়েছেন তিনি। ইংরেজি ভাষায় লেখা আঁখির বার্তাটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
“মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখার্জির কাছ থেকে যোধপুর পার্ক ফেস্টিভালের ‘বাংলাদেশী নাইট’ এ অনন্যা কৃতিত্ব সম্মান নেয়ার সময়… এরপর প্রায় দেড় ঘণ্টা অসম্ভব ভালো শ্রোতাদের সামনে পারফর্ম করি। ধন্যবাদ কলকাতা আমাকে এতটা সম্মান আর ভালোবাসা দেয়ার জন্য। সৃষ্টিকর্তা আর আপনাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা।”
এদিকে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে রোববার (০৭ জানুয়ারি) ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ স্মারক দিয়ে ভূষিত করেছেন উৎসব কমিটি।
১৪ জানুয়ারি উৎসবের শেষদিনে জিৎ গাঙ্গুলী, নচিকেতা, লোপামুদ্রা মিত্র, কুণাল গাঞ্জাওয়ালা, ইন্দ্রনীল সেন, রুপম ইসলাম, চন্দ্রবিন্দু, রুপঙ্কর, ইমন চক্রবর্তীসহ একাধিক ভারতীয় শিল্পী উৎসবে অংশ নেবেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment