rongginnbd
Tuesday, January 9, 2018
টিজার মুক্তির আগেই ‘জিরো’ শাহরুখকে দেখেছেন ব্র্যাড
রঙিন ডেস্ক:
নতুন বছরের শুরুতেই ‘জিরো’ ছবির ফার্স্ট লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। এতে কিং খানের সঙ্গে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সুপারস্টার হিরোকে দর্শক ও ভক্তরা পাচ্ছেন ‘জিরো’ রূপে! তবে সে জন্য অপেক্ষা করতে হবে চলতি বছর ২১ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে আনন্দ এল রাই ও শাহরুখ খানের জিরো ছবির টিজার মুক্তির পর প্রথম দর্শনে শাহরুখকে ভিন্ন এক সাজে লুফে নিয়েছেন দর্শক। কিন্তু সাধারণ দর্শক শাহরুখকে এই রূপে দেখার আগে কিং খান এই সাজে এক হলিউড অভিনেতার মন জয় করেছেন। সেই হলিউড অভিনেতা হলেন ব্র্যাড পিট। বছরের প্রথম দিনে জিরো ছবির টিজার মুক্তির আগেই তা দেখে ফেলেছিলেন পিট।
বলিউড বাবল-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের মে মাসে ওয়ার মেশিন ছবির প্রচারে ভারতে এসেছিলেন ব্র্যাড পিট। সে সময় শাহরুখ খানের সঙ্গে হৃদ্যতাও বাড়ে তার। শাহরুখের সঙ্গে পিট পার্টি করেন, অংশ নেন বিশেষ টক শোতে। তখনই কাজ ও কথার ফাঁকে শাহরুখ তার ছবিটির টিজার দেখান হলিউডের এই মহাতারকাকে।
আনন্দ এল রাই পরিচালিত জিরো হতে যাচ্ছে শাহরুখের অভিনয়জীবনের এক ভিন্নধর্মী কাজ। অনেক প্রত্যাশা জড়িয়ে আছে এই ছবির সঙ্গে। এমনিতেই শাহরুখের গত কয়েকটি ছবি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তাই জিরোর টিজার দেখে ব্র্যাড পিটের প্রশংসা শাহরুখকে সাহস জুগিয়েছে বেশ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment