rongginnbd
Tuesday, January 2, 2018
জন্মদিন হবে রণবীরময়!
রঙিন ডেস্ক:
‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করেন দীপিকা পাডুকোন। ওই ছবিতে বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। খুব দ্রুতই নিজের নামের সাথে ‘তারকা’ তকমা লাগিয়ে ফেলেছেন।
বর্তমানে এই অভিনেত্রী তার ‘পদ্মাবতী’ সিনেমা নিয়ে বাজে সময় পার করছেন। কর্ণী সেনার তোপের মুখে পরে তার সিনেমাটি। ইতিহাস বিকৃতির দায়ে তার ‘পদ্মাবতী’ সিনেমাটির মুক্তি আটকে আছে। তবে ২৬টি সংশোধনী ও নাম পদ্মাবতী থেকে পদ্মাবত রাখার শর্তে সম্প্রতি ছাড়পত্র পেয়েছে ছবিটি।
এদিকে অস্ট্রিয়াতে ছুটি কাটিয়েই প্রেমিক রণবীরের সাথে শ্রীলঙ্কার কলম্বোতে উড়াল দিয়েছেন দীপিকা। সেখানে ইংরেজি নববর্ষ পালন করেছেন তারা। আগামী ৫ জানুয়ারি এই অভিনেত্রীর ৩২তম জন্মদিন। ধারণা করা হচ্ছে- প্রেমিকের সাথে নিজের জন্মদিনটা শ্রীলঙ্কায় পালন করবেন দীপিকা।
দীপিকা-রণবীরের প্রেমের খবর মিডিয়াতে জানাজানির পর যতটা পারেন একজন আরেকজনকে ছাড়া কোথাও যান না। বোঝাই যাচ্ছে এই জুটি একে অপরকে বেশ প্রাধান্য দেন। নিজেদের সম্পর্ককে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টাটাই করছেন তারা। ভক্তদের মাঝেও এই জুটি বেশ জনপ্রিয়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment