Tuesday, January 30, 2018

আবারো নৌকা মার্কায় ভোট দিতে সিলেটবাসীকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-তাণ্ডব চালিয়েছিল। সেই সময় অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। সিএনজি চালিককে পুড়িয়ে মেরেছে তারা। হাজার হাজার গাছ কেটে ফেলে। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে, আমরা রাস্তা করি, তারা ধ্বংস করে। তবে আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছি। জনগণ যখনই তাদের প্রতিরোধ করেছে, তারা পিছু হটতে বাধ্য হয়েছে।


No comments:

Post a Comment