Monday, October 30, 2017

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব: প্রথম ফৌজদারি অভিযোগ দায়ের

রঙিন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব সম্পর্কে তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গ্র্যান্ড জুরি প্রথম ফৌজদারি অভিযোগ দায়ের করছে। এদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন যে ওই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার এই তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার রাতে সিএনএন প্রথম ওই খবর প্রকাশ করে। তারা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে তাকে সোমবারের মধ্যে গ্রেপ্তার করা হবে। কার বিরুদ্ধে অভিযোগ করা হবে বা অভিযোগগুলো কী তা এখনও সুস্পষ্ট নয়। কেন্দ্রীয় বিচারকের নির্দেশে ওই আদেশ সিল করা আছে।

No comments:

Post a Comment