rongginnbd
Tuesday, January 30, 2018
আশাবাদী ববি!
রঙিন ডেস্ক:
চলতি বছরে চিত্রনায়িকা ববির চারটি ছবি মুক্তি পাবে। বিজলী, নোলক, বেপরোয়া, বৃদ্ধাশ্রম এই চার ছবিতে ববির লুক আর গেটআপে ভিন্নতা পাবে দর্শক। তাইতো ছবিগুলো নিয়ে ভীষণ আশাবাদী তিনি।
জনপ্রিয় এই নায়িকার মতে, চারটি ছবি চার ধরণের। একটির সঙ্গে অন্যটির মিল নেই। শুধু কথার কথা নয়। ছবিগুলো দর্শকরা দেখলে বুঝতে পারবেন। তবে এরমধ্যে ‘নোলক’ ছবিকেই এগিয়ে রাখছেন ববি।
ববি বলেন, আমার ক্যারিয়ারে নোলকের মতো এমন ব্যতিক্রমী গল্পের ছবিতে কাজ করিনি। নোলকের জন্য আমার অন্যরকম একটা মায়া জন্মেছে। মুক্তির পর নোলক ছবি ভালো লাগবে না, এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। এটা আমি আত্মবিশ্বাস নিয়েই বলছি।
ডিসেম্বর মাস প্রায় পুরোটাই হায়দরাবাদে নোলক ছবির শুটিং করেছেন ববি। চিত্রনায়ক শাকিব ছিলেন ববির বিপরীতে। পরিচালক ছিলেন তরুণ নির্মাতা রাশেদ রাহা। ববি বলেন, নোলকের পরিচালক নতুন হলেও ভালো কাজ করেছে।
তিনি বলেন, ছবির প্রযোজকের যে টিম তারাও খুব স্ট্রং ছিল। সবকিছুই সুন্দর আর গোছানো কাজ হয়েছে। নোলকের ৭৫ শতাংশ শুটিং শেষ। বাকি আছে গান ও অল্প কিছু দৃশ্যধারণ। আগামি ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চে বাকিকাজ শেষ করা হবে।
এদিকে, ববির প্রযোজনায় ‘বিজলী’ ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। থার্টি ফার্স্টের রাতে ওই ছবির একটি গান প্রকাশের পর চারদিকে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। বিশেষ করে, বিদেশি গান বাদ দিয়ে গেল থার্টি ফার্স্টে ববির পরিবেশনায় ওই পার্টি সংটি ব্যবহার করেছেন অনেকেই।
বিজলী মুক্তিতে এত দেরী কেন জানতে চাইলে ববি বলেন, মূলত ভিএফএক্সে কাজের জন্য মুক্তি দিতে দেরী হয়েছে। এই ছবিতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। শিগগির সেন্সরে জমা দেব।
ববি বলেন, পুরো একটা বছর আমি বিজলী ছবির জন্য ব্যয় করেছি। কোনো কাজ করিনি। এই ছবির জন্য আমি অনেক ডেডিকেটেড। মুক্তির প্ল্যানিং রয়েছে। সেন্সর ছাড়পত্র পেলে মুক্তির তারিখ জানাবো।
এছাড়া বৃদ্ধাশ্রম নামের ছবিতে কাজ করেছেন ববি। শুটিং শেষ, শুধু এই ছবির গান বাকি আছে বলে জানান তিনি। ববি বলেন, এটা পুরোপুরি সমাজসেবা মূলক একটা ছবি। আমার সঙ্গে কাজ করেছেন এস ডি রুবেল। এটাও খুব ভালো ছবি হবে আমি মনে করি।
সবশেষে ববি জানালেন বেপরোয়া ছবির খবর। বললেন, এটা পুরোপুরি বাণিজ্যিক ধারার একটি ছবি। কলকাতার নির্মাতা রাজা চন্দ ছবিটি বানাচ্ছেন। আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে। গানের শুটিং হলেই ছবির কাজ শেষ।
ববি বলেন, চারটি ছবি একটার পর একটা মুক্তি পাবে। সবগুলো ছবি এই বছরেই আসবে। ছবিগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী। প্রতিটি ছবিটি আমার লুক, গেটআপে দর্শক ভিন্নতা পাবে। এখন শুধু মুক্তির অপেক্ষা। সূত্র: চ্যানেল আই অনলাইন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment