rongginnbd
Tuesday, January 30, 2018
তৈমুরকে জিমে পাঠাচ্ছেন সাইফ-কারিনা!
রঙিন ডেস্ক:
সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান দম্পতির ছেলে তৈমুর আলি খান। সবে মাত্র এক বছর বয়স। কিন্তু জন্মের আগে থেকেই খবরের শিরোনামে হয়েছেন এই ছোটে নবাব।
নীল চোখের তৈমুর এবার খবরের শিরোনামে এলেন বাবা-মার অভিনব সচেতনতার কারণে। জানা যায়, এখন থেকেই ছেলের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন বাবা সাইফ আর মা কারিনা। পতৌদির ছোট নবাব বলে কথা! তৈমুরকে তারা জিমে ভর্তি করেছেন। সম্প্রতি ‘মাই জিম’ নামে একটি প্রতিষ্ঠানের বাইরে দেখা যায় তৈমুরকে।
জিমের বাইরে পরিচর্যাকারীর সঙ্গে তৈমুর। ছবি- সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম খোঁজ নিয়ে জানতে পেরেছে, ‘মাই জিম’ নামে ‘চাইল্ড ফিটনেস সেন্টার’ অর্থাৎ শিশু স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছে। এখানে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের শরীর এবং স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার প্রক্রিয়াগুলো শেখানো হয়।
জানা গেছে, এই শিশু স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখা যায় তৈমুরকে। সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান ও তৈমুরের পরিচর্যাকারী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিল আরেক বলিউড তারকা তুষার কাপুরের ছেলে লক্ষ্য কাপুর।
তবে, এখনই কেন তৈমুরকে শিশু স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর প্রয়োজন হলো- এ ব্যাপারে সাইফ আলী খান কিংবা কারিনা কাপুর কিছুই বলেননি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment