rongginnbd
Tuesday, January 30, 2018
আয়ুষ্মানের ‘বাধাই হো’
রঙিন ডেস্ক:
আয়ুষ্মান খুরানা বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেতা। কেবল অভিনেতা নন, দারুণ গায়কও তিনি। ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডের লাইমলাইটে এসেছেন। ‘দম লাগা কে হাইশা’ ছবিতে অভিনয় দিয়ে নজর কেড়েছেন সমালোচকদেরও।
এই চকোলেট বয় এবার আসছেন ‘বাধাই হো’ সিনেমা নিয়ে। অমিত শর্মার পরিচালনায় ছবিতে আয়ুশমানের বিপরীতে থাকছেন সানিয়া মালহোত্রা।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি আয়ুষ্মান তার নতুন ছবির কাজে হাত দিয়েছেন। বাধাই হোর প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির কাজ শুরুর করে দেয়ার ব্যপারটি টু্ইটারের মাধ্যমে নিশ্চিত করেন। তারা দুটি ছবি পোস্ট করেন। তার মধ্যে একটি ছবিতে দেখা যায় আয়ুষ্মান ও পরিচালতক অমিত ক্ল্যাপারবোর্ড এর জন্য পোজ দিচ্ছেন। অন্যটি সিনেমার ক্ল্যাপারবোর্ডেরই।
একটি পরিবারের সমস্ত কিছু হঠাৎ করে বদলে যায় একটি সংবাদে। সেই থেকেই ঘটনার শুরু। পরিবারের প্রতিটি সদস্য আসন্ন প্রাপ্ত সংবাদে কি ধরনের প্রতিক্রিয়া জানায়, কে কিভাবে এ থেকে উত্তরণ করে তাই নিয়েই নির্মিত হতে যাচ্ছে ‘বাধাই হো’।
আয়ুষ্মান ও সানিয়া এই প্রথম একসাথে কাজ করছেন। এ নিয়ে তারা বেশ উৎফুল্ল বলে জানান গেছে একটি মাধ্যম থেকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment