rongginnbd
Tuesday, January 30, 2018
রণবীরকে বিগ বি’র উপহার
রঙিন ডেস্ক:
বিতর্ক, ভাঙচুর, মৃত্যু, আইন-আদালত; সব পেরিয়ে অবশেষে ২৫ জানুয়ারি দর্শকের দরবারে হাজির হয়েছে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’। সঞ্জয় লীলা বানশালীর এই সিনেমাতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করে প্রশংসার জোয়ারে ভাসছেন রণবীর সিং। ছবির যাবতীয় লাইমলাইট একাই কেড়েছেন তিনি।
রণবীরের প্রশংসার তালিকায় রয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও। ‘পদ্মাবত’ সিনেমায় রণবীরের অভিনয়ে মুগ্ধ হয়ে বলিউড শাহেনশাহ তাকে ফুলের তোড়া উপহার দেয়।
অমিতাভ বচ্চনকে বলিউডে সকল অভিনেতাদের গুরু মনে করা হয়। সবাই তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। রণবীর সিংও তার বিপরীত নয়। রণবীর সিং নিজেকে অমিতাভ বচ্চনের সবচেয়ে বড় ভক্ত হিসেবে দাবী তরে। সেইক্ষেত্রে অমিতাভও তাকে বেশ আদর করে। তারই প্রমাণ বিগ বির এই ফুলেল শুভেচ্ছা।
রণবীর আজ তার ইন্সটাগ্রাম একাউন্টে সেই ফুলের তোড়ার ছবি পোস্ট করে লিখেন, “আমি আমার এওয়ার্ড পেয়ে গেছি”। এবারই প্রথম নয়। অমিতাভ বচ্চন এর আগেও রণবীরকে স্বহস্তে চিঠি লিখে পাঠাতেন। সেগুলো রণবীর তার লকারে যত্ন করে রেখে দিয়েছেন। সর্বশেষ বাজিরাও মাস্তানী সিনেমার পর রণবীরকে বিগ বি অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন। সেটিও রণবীর তার ভক্তদের দেখিয়েছিলেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment