Tuesday, January 30, 2018

দীপিকার বৃহস্পতি এখন তুঙ্গে!

রঙিন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বৃহস্পতি এখন তুঙ্গে। আর তাই এখন দারুণ উৎসব চলছে পাড়ুকোন পরিবারে। এই উৎসবের উপলক্ষ একাধিক।  দীপিকা অভিনীত ‘পদ্মাবত’ ছবিটি পেয়েছেদারুণ সাফল্য, দ্বিতীয়ত তার বাবা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন ‘ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে’র পক্ষ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেছেন।আর শেষটি হলো দীপিকার বিয়ের
ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা যখন বলিউডে পা রাখেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রথম অভিনয় করেন দীপিকা। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। শুধু সৌন্দর্য নয়, অভিনয়ের গুণে বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবেও নিজের আসন পোক্ত করেছেন। চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকলেও পরিবারের সঙ্গে দীপিকার দৃঢ় বন্ধন রয়েছে। শত ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে তিনি অনেকটা সময় কাটান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া


No comments:

Post a Comment