rongginnbd
Friday, January 12, 2018
ইজতেমায় অংশ নিবেন না মাওলানা সা’দ
রঙিন ডেস্ক:
মুসল্লিদের দাবির প্রেক্ষিতে এবার বিশ্ব ইজতেমায় অংশ নিবেন না তাবলিগের অন্যতম মুরব্বি দিল্লির মাওলানা সা’দ কান্ধলভী। আজ বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারের বরাত দিয়ে যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় (ক্রাইম) এ কথা জানান।
তিনি বলেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সার্বিক বিষয় বিবেচনা করে মাওলানা সাদ ইজতেমা ময়দানে যাবেন না। তিনি কাকরাইল মসজিদেই অবস্থান করবেন।
ইজতেমা চলাকালীন পুরো সময়টিতেই মাওলানা সা’দ অবস্থান করবেন কাকরাইল মসজিদে। সেখানে যে কোন ধরণের বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তার স্বার্থে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
বিতর্কিত বক্তব্যের কারণে ভারতের নিজামুদ্দিনের আমির মাওলানা সা’দকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে না দেয়ার দাবিতে বুধবার বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করে মুসল্লিরা।
মাওলানা সা’দ যেন ইজতেমায় যোগ না দিতে পারেন, সে দাবিতে শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে চলে বিক্ষোভ।
বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, মাওলানা সা’দকে ইজতেমায় যোগ দেয়া থেকে বিরত না করলে শাপলা চত্বরের মতো ঘটনা ঘটবে।
সেসময় বিক্ষোভকারী বাংলাদেশি মুসল্লিদের অবস্থানের কারণে কয়েক ঘণ্টা বিমানবন্দর এলাকায় যান চলাচল বন্ধ থাকলেও বেলা ৩টার পর থেকে এক পাশের রাস্তা এবং উল্টো দিকের রাস্তার একটি লেন খুলে দেয়া হয়।
দিনভর বিক্ষোভের মধ্যে হয়রত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় ভারতের নিজামুদ্দিনের আমির মাওলানা সা’দ কান্ধলভীকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের অন্যতম আলেমগণ মাওলানা সা’দ কান্ধলভীকে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমায় না আসার আহ্বান জানায়। শান্তি ও নিরাপত্তার স্বার্থে গত ৭ জানুয়ারি যাত্রবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় অনুষ্ঠিত তাবলিগের শুরা সদস্য ও আলেমদের বৈঠকে এবারের ইজতেমায় মাওলানা সা’দের না আসার সিদ্ধান্ত হয়। এর পরিবর্তে বৈঠকের ফয়সাল নিজামুদ্দিনের দুই পক্ষের প্রতিনিধিদের আসার সিদ্ধান্ত দেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment