rongginnbd
Friday, January 19, 2018
নিবিড় পর্যবেক্ষণে মেয়র আইভি
রঙিন ডেস্ক : আঘাতজনিত কারণে নারায়নগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাথায় রক্ত জমাট বেধে আছে। ল্যাবএইড হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট বরেন চক্রবর্তীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে। তবে আজ শুক্রবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি চিকিৎসকরা। এজন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আজ আবারো তার সিটি স্কেন করা হবে।
আইভীর চিকিৎসক ল্যাবএইড হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্টর ডা. আতিকুজ্জামান সোহেল গত বৃহস্পতিবার রাত ১১টায় সাংবাদিকদের জানিয়েছেন, ২৪ ঘণ্টার আগে তার আইভী) শারীরিক অবস্থা সম্পর্কে ঠিক কিছুই বলা যাবে না। তার মাথায় আঘাত রয়েছে। আর এই আঘাতজনিত কারণেই শঙ্কা রয়ে গেছে।
কার্ডিওলজিস্ট বরেন চক্রবর্তীর দায়িত্বে সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) ভর্তি করার পর সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তার চিকিৎসার জন্য অধ্যাপক আবদুস জাহেদসহ পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।
চিকিৎসক আতিকুজ্জামান বলেন, সিটি স্ক্যান রিপোর্টে তার মাথায় হ্যামার (জমাটবদ্ধ রক্ত) পাওয়া গেছে। আমরা ২৪ ঘণ্টা ওনাকে পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেব। এখন উনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আইভির চিকিৎসার দায়িত্বে থাকা ডা. বরেন চক্রবর্তী বলেছেন, পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত কিছু বলা যাবে না। ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে থাকতে হবে। পরীক্ষা- নিরীক্ষার ফলাফল হাতে এলেই কেবল বলা সম্ভব হবে ওনার কী সমস্যা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment