rongginnbd
Tuesday, January 30, 2018
তিন মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
রঙিন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেটে তিন বিশিষ্ট সুফি সাধকের মাজার (দরগাহ) জিয়ারত করেছেন। এর আগে দিনব্যাপী সফরের উদ্দেশ্যে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রথমে হযরত শাহ্ জালাল (রা.)-এর দরগায় যান এবং সেখানে মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।
শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে দুপুর পৌনে ১২টায় হযরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজারে পৌঁছান। শাহপরান মাজান জিয়ারত শেষে প্রধানমন্ত্রী হজরত গাজী বোরহান উদ্দিন (রা.)-এর মাজার শরীফ জিয়ারত করেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনজভায় ভাষণ দেবেন। সফরে তিনি ১৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ২৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সূত্র : বাসস
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment