rongginnbd
Wednesday, February 14, 2018
‘ফোক গান আমাদের মাটির গান’
রঙিন ডেস্ক :
বহুল জনপ্রিয় গান ‘ও আমার দরদি’ নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী মালা। অস্ট্রেলিয়া প্রবাসী মালার এই গানটি ভালোবাসা দিবস উপলক্ষে গানটি মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। নতুনভাবে গানটির সঙ্গীতায়োজন করেছেন ফাইজান খান চিনটু।
গানটির প্রসঙ্গে মালা বলেছেন, ফোক গান আমাদের মাটির গান। এই গান আমাদের অস্তিত্বে মিশে আছে। আর ফোক গান নিয়ে আমার কাজ অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার করেছি ‘ও আমার দরদি’ গানটি। শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, এবার দেশে ছুটি কাটাতে এসে বেশ কিছু নতুন গানের কাজ করেছি। শিগগিরই অন্য গানগুলো দর্শক-শ্রোতারা পাবেন। আশা করছি আমার আগের গানের মতো নতুন গানও সবার ভালো লাগবে।
অস্ট্রেলিয়া প্রবাসী সঙ্গীতশিল্পী মালা সময় পেলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছুটে আসেন। গত ডিসেম্বর দেশে এসেছিলেন তিনি। দুই মাসের সফরে বেশ কিছু নতুন গান করেছেন মালা। গত বছর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পায় তার নতুন গানের মিউজিক ভিডিও ‘আমার বাংলাদেশ’।
এদিকে অ্যানিমেটেড নির্ভর মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে ঈগল মিউজিকের ব্যানারে। ভিডিওটি নির্মাণ করছেন মৌটুসি রাহমান।
তিনি বলেন, সমসাময়িক দর্শকের কথা মাথায় রেখেই ভিন্নধারার এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। ভিডিওটি কাজ করতে প্রায় দুই বছর সময় লেগেছে। এখন দর্শকের ভালো লাগলেই আমাদের সার্থকতা।
মালার শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে- যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে/যার আশাতে মনের ভেতর সুখের বৃষ্টি ঝড়ে, চোখের দেখা সবকিছু নয় মনের দেখা বাকি, ভেতর বলে বাহির কান্দেসহ বেশকিছু গান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment