Wednesday, February 14, 2018

সন্ধ্যায় টিএসসিতে ‘নবাব’

রঙিন ডেস্ক : প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সৈনিকদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতে ১২ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ এ আসর।
এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলী। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি কলকাতা থেকে এসকে মুভিজ ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করে। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ এর এবারের উৎসবে ভালোবাসা দিবসে(১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রদর্শিত হবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র সুপারহিট নবাব।
‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’-উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার দ্বিতীয়বারের মতো প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’। পদক প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হালদা’, ‘ভুবন মাঝি’, ‘খাঁচা’ ও ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্রগুলো জুরিদের কাছেও পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment