rongginnbd
Sunday, February 11, 2018
সম্পর্কটাকে ফের ভালবাসায় পরিপূর্ণ করতে
রঙিন ডেস্ক :
ঝগড়া এবং ক্রোধ কি আপনার সম্পর্কের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে? তাহলে আপনি হয়ত ভয়ানক কোন পর্যায়ে এসে পড়েছেন। ভয় পাবার কিছু নেই, শুধু আপনার রাগের মাত্রাটা কমিয়ে আনুন। কিছু পদক্ষেপ নিলেই ঝগড়া যুদ্ধ সব বাদ দিয়ে সম্পর্কটাকে আবার ভালবাসায় পরিপূর্ণ করতে পারবেন।
১. প্রথমে আপনার সাথে ঘটে যাওয়া মুহূর্ত পর্যালোচনা করুন, এবং ভেবে দেখুন সামান্য বিষয় নিয়ে ঝগড়া করা ঠিক হবে কিনা?
২. দুইজনের মাঝে আসলে কি নিয়ে এত দ্বন্দ্ব তা সলভ করার চেষ্টা করুন।
৩. দুইজনে একসাথে ধ্যানে বসতে পারেন। একসাথে কোন জিমে ভর্তি হয়ে নিলে বেশি ভাল হয়।
৪. যার ভুল সে ঝগড়া শুরু করার আগেই ‘সরি’ বলে ফেলুন। এতে করে ঝগড়া করার আলামত আসবে না।
৫. একজন আরেকজনের উপর রাগ, ক্ষোভ ঝাড়ার আগে, একবার একে-অপরের কথা শুনে নিন।
৬. আপনার মেজাজ যদি অতিরিক্ত চটে যায়, তাহলে কক্ষের বাহিরে গিয়ে একা একা চিৎকার করে আসুন। এতে রাগ কমে যাবে। কারন রাগের মাথায় মানুষ কি রেখে কি বলে ঠিক থাকে না। তাই রাগান্বিত অবস্থায় কখনও কিছু বলবেন না। এতে পড়ে পস্তাতে হতে পারে।
৭. আগে এই কথায় বিশ্বাস করুন যে, আপনি সবসময় সঠিক হতে পারেন না। পৃথিবীর কেউই পারফেক্ট নয়, এটি বিশ্বাস করুন।
৮. যে বিষয় নিয়ে খুব বেশি ঝগড়া হচ্ছে সে বিষয় নিয়ে দুইজনে বসে কথা বলুন।
৯. যখন দেখবেন সে খুব রেগে গেছে, আর এখনি ঝাড়ি দেয়া শুরু করতে পারে, তখনি তাকে জড়িয়ে ধরে কিস করুন। রাগ কমানোর এটি সবচেয়ে সহজ উপায়।-সূত্রঃ ফেমিনা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment