Friday, March 9, 2018

তর সইছে না রাজের!

নিজস্ব প্রতিবেদন: নির্মাতা রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে সব গুঞ্জনের আগুনে পানি ঢেলে রাজ-শুভশ্রীর প্রণয় পরিণামের দিকে এগুলো। গত ৬ মার্চ আরবানা ক্লাব হাউসের সারপ্রাইজ পার্টিতে বাগদান সেরেছেন রাজশ্রী জুটি। এবার তারা প্ল্যান করছেন ১১ মে সাত পাকে বাঁধা পড়ার।

উল্লেখ্য, বন্ধু রুদ্রনীল, পদ্মনাভ, শ্রেয়া পাণ্ডে, প্রযোজক শ্রীকান্ত মেহতা এবং পরিবারের সদস্যদের নিয়ে একেবারে ঘরোয়া আয়োজনেই আইনি বিয়ে সেরেছেন রাজশ্রী জুটি। ফিল্মি কায়দার এই বিয়েতে তাজ্জব হয়েছে গোটা ইন্দ্রপুরী। টলিডিভা তনুশ্রী তো ‘হা’ হয়ে গিয়েছিলেন। তবে, চুপিসাড়ে আইনি বিয়ে সারলেও টোপর পরে জামাই সেজে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ করার চান্স কিন্তু একেবারেই মিস করতে চান না রাজ। এখন থেকেই রাজের মুখে শোনা যাচ্ছে, ‘কবে আইবে আমার পালা রে/দিমু গলায় মালা রে।’ দেখে নিন তারই এক ঝলক ভিডিওতে…সূত্র: জি-নিউজ


No comments:

Post a Comment