rongginnbd
Friday, March 9, 2018
রোজী আফসারীর মৃত্যুবার্ষিকী আজ
রঙিন ডেস্ক:
চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী রোজী আফসারীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। সত্তর-আশির দশকের জনপ্রিয় এ শিল্পী ২০০৭ সালের ৯ মার্চ মাত্র ৫৭ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার চলে যাওয়ার এ দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করছেন বাংলা চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।
জনপ্রিয় অভিনেত্রী রোজী আফসারী রোজী সামাদ নামেও পরিচিত। তবে তার প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। বাংলাদেশি সিনেমার ‘সুবর্ণ যুগ’ খ্যাত সময়ে তিনি জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ১৯৬৪ সালে এই তো জীবন সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। তবে জনপ্রিয়তা পেয়েছেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে।
জীবদ্দশায় তার ৪ দশকের ক্যারিয়ার জীবনে প্রায় ৩৫০টির মতো সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। এর মধ্যে পাকিস্তানের জাগে হুয়া সাবেরা, পুনম কি রাত সহ প্রায় ২৫টি উর্দু ছবিতে অভিনয় করেছেন এ অভিনেত্রী।
রোজী অভিনীত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- সূর্য গ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম প্রভৃতি। এ ছাড়াও তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ওরা ১১ জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত সিনেমার নাম পরম প্রিয়। ২০০৫ সালে মুক্তি পায় এ চলচ্চিত্রটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment