rongginnbd
Friday, March 30, 2018
প্রতারণা মামলা করলেন উর্বশী!
রঙিন ডেস্ক:
গত ৯ মার্চ মুক্তি পেয়েছে ‘হেট স্টোরি আইভি’। ইরোটিক থ্রিলার হেট স্টোরির চতুর্থ কিস্তিতে ‘হট অ্যান্ড সেক্সি’ অবতারে হাজির হয়েছেন উর্বশী রৌতেলা। নিঃসন্দেহে ছবিতে অভিনেত্রীকে যথেষ্ট আত্মবিশ্বাসীও দেখাচ্ছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল।
তবে সম্প্রতি বিদঘুটে এক ঝামেলায় জড়িয়ে গেছেন ২০১৫-র মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊর্বশী। কে একজন তার নামে অনলাইনে পাঁচ তারকা হোটেলের একটি রুম বুকিং করেছেন। আর এ জন্য প্রতারণা, জালিয়াতি আর তার নামের অপব্যবহারের অভিযোগে রীতিমতো মামলা ঠুকেছেন এই নামি অভিনেত্রী।
জানা গেছে, গত মঙ্গলবার মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার একটি পাঁচ তারকা হোটেলে যান উর্বশী রউতেলা। একটি বিজ্ঞাপনী সংস্থার সাথে আলোচনা করতে সেখানে যান তিনি। আর এরপরই তিনি জানতে পারেন, পরদিন (গতকাল বুধবার) তার নামে ওই হোটেলে একটি রুম বুকড করা রয়েছে।
এমন খবরে উর্বশী বেশ অবাক হন। কারণ এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তিনি নিজেও এমন কাজ করেননি। তিনি আরো অবাক হন যখন জানতে পারেন তার আধার কার্ড (রেশন কার্ড) ব্যবহার করা হয়েছে এই বুকিংয়ের জন্য। পরে তিনি দেখেন, যে আধার কার্ডটি ব্যবহার করা হয়েছে, সেটি ভুয়া। আর এর পরই এই প্রতারণাপূর্ণ আচরণের জন্য একটি এফআইআর করার সিদ্ধান্ত নেন তিনি।
বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে উর্বশী বলেন, ‘আমি আমার নিরাপত্তাসংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে জানতে চাই এবং জানতে পারি এমন একটি কাজ করা হয়েছে। কেউ একজন আমার ছবি ও আধার কার্ডটি এ কাজে ব্যবহার করেন। পরে জানা যায়, ওই আধার কার্ডের নম্বরটি আমার নয়।’
শেষ খবর পাওয়া পর্যন্ত, বান্দ্রা পুলিশ আইপিসির ৪২০ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের একটি বিশেষ ধারায় এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে। সূত্র: ডিএনএ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment