Friday, March 30, 2018

মালয়েশিয়ার জালে বাংলাদেশের ১০ গোল

রঙিন ডেস্ক : চার জাতি জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্টে বড় জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের। প্রথম ম্যাচেই মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছে তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একটি করে গোল করেছে সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার (জুনিয়র)।
বিশ্ব র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার অবস্থান ৮০। আর বাংলাদেশ ১০২। অনেকটা পেছনে থেকেও প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে বেশ আক্রমণাত্বক ছিলো বাংলাদেশের মেয়েরা। কিন্তু শামসুন্নাহার, আনুচিংদের সামনে র‌্যাংকিং শুধু একটা অঙ্কের হিসাব ছাড়া আর কিছুই ছিলোনা। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে এই মেয়েরাই হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।


No comments:

Post a Comment