Friday, March 30, 2018

উইন্ডিজের তারকা খেলোয়ারড়রা পাকিস্তান যাচ্ছেন না

রঙিন ডেস্ক : অবশেষে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করলো ওযেস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। উইন্ডিজরা পাকিস্তানে যাবে কিনা এ নিয়ে শঙ্কায় ছিলো পিসিবি। পরে ক্যারিবীয়দের ১৩ সদস্যের দল ঘোষণা করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছুটা স্বস্তি পেয়েছে। তবে পাকিস্তান পুরোটাই স্বস্তি পেতো যদি ক্যারিবীয়দের বড় তারকারা এ দলে থাকতো।
কারণ বড় অঙ্কের অর্থ প্রদানের লোভ দেখিয়েও পাকিস্তানে যাওয়ার জন্য দলের তারকা ক্রিকেটারদের মন ভোলাতে পারেনি উইন্ডিজ বোর্ড। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে রাজি হননি নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার, ব্যাটিংদানব ক্রিস গেইল, দেবেন্দ্র বিশু, শাই হোপ, কার্লোস ব্রেথওয়েট, অ্যাশলি নার্সের মতো একাদশের নিয়মিত সদস্যরা।


No comments:

Post a Comment