rongginnbd
Wednesday, March 7, 2018
ধর্ষিতা নারী মেহজাবীন!
রঙিন ডেস্ক:
শিরোনামটি পড়ে ঘাবড়ে যাবেন না পাঠক। কারণ ‘অনামিকার নীল উপাধ্যায়’ শিরোনামের রাটকে ধর্ষিতা নারীর একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
লাক্সতারকা হিসেবে আগে থেকেই তার পরিচিতি ছিলো। কিন্তু তার এই পরিচিতি আরো বাড়িয়ে দেয় সাম্প্রতিক কিছু নাটক। ‘বড়ছেলে’ ও ‘বেকার’ নাটকে অভিনয় করে বেশ দর্শকপ্রিয় অভিনেত্রী হয়েছেন মেহজাবীন। এবার ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করলেন তিনি। চরিত্রের নাম অনামিকা।
নাটকটির গল্পে দেখা যাবে, বিয়ের পিঁড়িতে বসতে পারেনি অনামিকা। তার আগেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় থমকে যায় অনামিকার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের সুর তাকে গ্রাস করে। তারপর বিপুল আত্মপ্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে অবতীর্ণ হয় অনামিকা। একসময়ের সহপাঠী বীথি আপা তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঘটনাচক্রে পরিচয় হয় বীথির পূর্বপরিচিত তূর্যর সঙ্গে। ধূসর অতীতকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের পথে অনামিকার সঙ্গী হতে চায় তূর্য। কিন্তু অনামিকার জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পরে তূর্য কি অনামিকার পাশে থাকবে?
‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকের একটি দৃশ্য
‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকে মেহজাবীনের বিপরীতে দেখা যাবে আবদুন নূর সজলকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী। নাটকটিতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সুষমা সরকার, শেলি আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার প্রমুখ।
পরিচালক তৌফিক এলাহী সকল ধর্ষিতা নারীকে উৎসর্গ করে নাটকটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রায় দেখা যায় ধর্ষণের শিকার মফস্বল শহরের সাধারণ মেয়েরা লজ্জায় ও অপমানে আত্মহত্যার পথ বেছে নেয়। ধর্ষণ একটি নারী নির্যাতন এবং নির্যাতনকারীদের বিচারের জন্য কঠোর আইন আছে। আত্মহত্যায় অনুৎসাহিত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যেই নাটকটি মূলত নির্মাণ করেছি।’
‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকটি আগামী শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment