rongginnbd
Saturday, March 3, 2018
আজ নেইমারের অস্ত্রোপচার
রঙিন ডেস্ক :
আজ ছুরি-কাচির নিচে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলের বেলো হরিজেন্তোতের হাসপাতালে তার গোড়ালিতে অস্ত্রোপচার করা হবে। ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রডরিগো লাসমারের নেতৃত্বে মোট আট সদস্যের একটি মেডিক্যাল টিম এই অস্ত্রোপচারে অংশ নেবেন।
এর আগে অস্ত্রোপচার করাতে গত বৃহস্পতিবারই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে উড়ে যান নেইমার।
রডরিগো লাসমার বলেছিলেন, ‘নেইমারের পায়ের কনিষ্ঠা আঙ্গুলের হাড় (মেটাটারসাল) ভেঙে গেছে। শনিবার তার অস্ত্রোপচার হবে। নেইমার সুস্থ হয়ে কবে মাঠে ফিরবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে ৩ মাস লাগতে পারে।’
তিনি আরো বলেন, ‘নেইমার খুবই হতাশ। কিন্তু অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত নেইমারকে মাঠে ফিরিয়ে আনা।’
লিগ ওয়ানে গত রবিবার মার্সেইয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পান পিএসজি তারকা নেইমার। ওই ম্যাচের ৭৭ মিনিটের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হয় ব্রাজিলিয়ান তারকাকে।
এ ঘটনার পরই নেইমারের অস্ত্রোপচার করাতে হবে বলে সংবাদ ছাপাই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’। তাদের সেই প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছিলেন পিএসজি কোচ উনাই এমেরি। তবে পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল ও মেডিকেল স্টাফদের পরামর্শ শেষে নেইমারের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।
অবশ্য নেইমারের বাবা নেইমার সিনিয়র শুরুতেই বলেছিলেন দ্রুত সেরে উঠতে গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে।
এদিকে বিশেষজ্ঞদের ধারণা, তিন মাস পর্যন্ত নেইমারকে বিশ্রামে থাকতে হবে। এরপর শুরু হবে নেইমারের রিহ্যাব। অন্তত দিন দশেক পরে বল নিয়ে অনুশীলন শুরু করবেন তিনি। অর্থাৎ, ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ ম্যাচেও অনিশ্চিত এই তারকা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment