rongginnbd
Friday, March 9, 2018
আসাদের ‘একটি বিবৃতির খসড়া’
রঙিন ডেস্ক:
ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। গুণী এই অভিনেতা দীর্ঘ প্রায় ২৩ বছর পর বিটিভির কোনো নাটকে অভিনয় করলেন। ‘একটি বিবৃতির খসড়া’ শীর্ষক নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ।
মহান স্বাধীনতার মাস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ অনুষ্ঠান মালা প্রচার হচ্ছে। এরই আওতায় আগামি শনিবার (১০ মার্চ) রাত ৯টায় বিশিষ্ট নাট্যকার, পরিচালক রেজানুর রহমানের এই নাটকটি প্রচারিত হবে।
‘একটি বিবৃতির খসড়া’ নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নাটকে আসাদ ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী ডলি জহুর, অভিনেতা আল মামুন, অর্ষা, আলিফ চৌধুরী, হাফিজুর রহমান সুরুয, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, হিমেল ইসহাকসহ অনেকে।
মহান স্বাধীনতা আন্দোলন ও সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটকে ঘিরে এক কঠিন বাস্তবতার কথা তুলে ধরা হয়েছে এই নাটকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment