Friday, March 9, 2018

‘চালবাজ’ শাকিবে মুগ্ধ দুই বাংলার দর্শক (ভিডিও)

রঙিন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে ‘নবাব’ ছবিতে জুটি বেঁধে কাজ করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটিতে দুজনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। ‘নবাব’ ছবির সাফল্যের পর আবারো জুটি বাঁধেন এই দুই তারকা। এবার ‘চালবাজ’ শিরোনামের ছবিতে দেখা যাবে শাকিব-শুভশ্রীকে।
কলকাতার জয়দীপ মুখার্জীর পরিচালনায় নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘চালবাজ’। লন্ডন, কলকাতা ও বাংলাদেশের মনোরম লোকেশনে শুটিং শেষ করে মুক্তির প্রতিক্ষায় রয়েছে সিনেমাটি। গত ৩ মার্চ এসকে মুভিজের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ‘চালবাজ’-এর ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারে শাকিব খান ও শুভশ্রীর নতুন লুক বেশ দর্শকপ্রিয়তা পায়।

No comments:

Post a Comment