rongginnbd
Saturday, March 3, 2018
ক্রিকেটার হরমনপ্রীত এখন ডিএসপি
রঙিন ডেস্ক : ভারতীয় মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে পুলিশের ডেপুটি সুপারেনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে পাঞ্জাব পুলিশ। আর এই নিয়োগপ্রাপ্তির মধ্যে দিয়ে হরমনপ্রীত কউরের স্বপ্ন সত্যি হল।তার আগে অবশ্য তাকে ছাড়তে হয়েছে রেলের চাকরি।
পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ অরোরা এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ তার ইউনিফর্মে স্টার লাগিয়ে দেন। পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ টুইট করে বলেন, ‘ডিজিপি সুরেশ অরোরার সঙ্গে পঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দেওয়া তরুণ ক্রিকেটার হরমনপ্রীত কউরের ইউনিফর্মে তারা লাগাতে পেরে গর্ব হচ্ছে। পারফরম্যান্সের জোরে ও আমাদের বহু বার গর্বিত করেছে। আমি বিশ্বাসী ও এ রকমটা আরও করবে। আমার শুভ কামনা রইল।’
নতুন চাকরিতে কয়েক দিন আগে টুইট করে হরমনপ্রীত জানান, ‘ডিএসপি হিসেবে পঞ্জাব পুলিশে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহজী আপনাকে ধন্যবাদ। আপনার সমর্থন এবং অনুপ্রেরণা সব সময় আমাকে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করবে। পীযূষ গয়ালজী আপনাকেও ধন্যবাদ জানাই।
তবে স্বপ্নের চাকরি পাওয়াটা একেবারেই সহজ ছিল না তরুণ এই ক্রিকেটারের জন্য। এর আগে যোগ দিয়েছিলেন রেলে। কিন্তু শুরু থেকেই রেলের চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন না হরমনপ্রীত। প্রথম থেকেই হরমনপ্রীতের লক্ষ্য ছিল পাঞ্জাব পুলিশে চাকরি করা। সেই মতো রেলে যোগ দেওয়ার আগে পঞ্জাব পুলিশে চাকরির জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। সে সময় কম অপমানিত হতে হয়নি তাকে। হরমনপ্রীতের কাছে জানতে চাওয়া হয়, তিনি কী হরভজন সিংহ যে তাকে ডিএসপির পদে চাকরি দেওয়া হবে? সে দিন অপমানিত হয়ে বেরিয়ে আসেন হরমনপ্রীত।
এরপর শচিন টেন্ডুলকারের হস্তক্ষেপে রেলের চাকরি পান তিনি। কিন্তু গত বছর বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে হরমনপ্রীতকে রাজ্যে ফেরাতে সচেষ্ট হয়ে ওঠে পঞ্জাব সরকার। গত বছর জুলাই মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হরমনপ্রীতকে ডিএসপি পদে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করেন। কিন্তু সেই সময় মাত্র তিন বছর রেলের হয়ে চাকরি সম্পূর্ণ করেছেন হরমনপ্রীত। রেলের সঙ্গে হরমনপ্রীতের চুক্তি অনুযায়ী পাঁচ বছর তাঁকে চাকরি করতেই হতো, নয়তো পাঁচ বছরের মাইনে ফেরত দিতে হত ভারতীয় রেলওয়েকে।
এই পরিস্থিতিতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত এই জটিলতা থেকে হরমনপ্রীতকে মুক্ত করতে আলোচনায় বসেন পঞ্জাবের মূখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। অবশেষে অমরিন্দর সিংহের হস্তক্ষেপে সব জটিলতা কাটিয়ে নিজের পছন্দের চাকরি তে যোগ দিলেন হরমনপ্রীত।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment