rongginnbd
Friday, March 16, 2018
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
রঙিন ডেস্ক:
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।।
সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। গতকাল ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও কুমারখালীতে; যা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়; যা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় গতকালের সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ০৬ মিনিটে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment