rongginnbd
Friday, March 16, 2018
বিধ্বস্ত বিমানে আহত আরো তিন জন দেশে ফিরছেন আজ
রঙিন ডেস্ক:
নেপালে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা-২১১ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত আরো তিন যাত্রীকে চিকিৎসার জন্য আজ দেশে আনা হচ্ছে। ওই তিন যাত্রী হলেন- মেহেদী হাসান, আলমুন নাহার এ্যনি ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। পরে তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।
শুক্রবার ইউএস এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আজ বিকেল সোয়া ৩টায় একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে।
গতকাল বিকেলে ইয়াকুব আলী নামে আহত এক যাত্রীকে কাঠমান্ডু থেকে দিল্লীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর আগে গতকাল শাহরিন আহমেদকে দেশে এনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৮ জনের ময়নাতদন্ত হয়েছে। অন্যদেরও আজকের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। যেসব মরদেহ সনাক্ত করা হয়েছে আজ অথবা আগামীকাল শনিবারের মধ্যে তাদের মরদেহ দেশে আনা হবে।
উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) ৭১ জন আরোহী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১। দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশী, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment