rongginnbd
Friday, March 23, 2018
শাহিদকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মীরা!
রঙিন ডেস্ক:
শাহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মীরা রাজপুত। অবাক লাগছে শুনতে? ভাবছেন, শাহিদ-মীরাকে বলিউডের অন্যতম ‘লাভিং কাপল’ বলা হয়। তাদের অফস্ক্রিন রসায়নের কথা প্রায় সবারই জানা। তাহলে কেন শাহিদকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মীরা?
ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার উপস্থাপনায় ‘বিএফএফ ইউদ ভোগ’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন শাহিদ কাপুর ও মিরা রাজপুত। সেখানে মীরা জানান, ‘পদ্মাবত’-এর শুটিংয়ের সময় কাজ শেষ করে শাহিদ বাড়ি ফিরতেন সকাল ৮টায়। দুপুর প্রায় দুটো পর্যন্ত ঘুমোতেন শাহিদ। শুটিংয়ের কঠিন সিডিউল ছিল সেই সময়। ফলে, সকাল ৮টা থেকে দুপুর দুটো পর্যন্ত যাতে শাহিদ ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করতেন মীরা।
কিন্তু শাহিদ কন্যা মিশা ওই সময় খেলতে শুরু করত। মেয়ে মিশা বাবাপ্রিয় হওয়ায় শাহিদের ঘুম প্রায় হারাম হয়ে দাঁড়ায়। মিশা শাহিদকে ঘুমানো অবস্থায় দেখলেই ডেকে উঠিয়ে দিতো এবং খেলতে বলতো। এতে পরিপূর্ণ ঘুম না হওয়ায় দুর্বল হয়ে যেতো শাহিদ। যদিও ঘুম ভাঙ্গানো নিয়ে সামান্য পরিমাণ বিরক্ত ছিল না শাহিদ।
শাহিদের যাতে কাজের ক্ষতি না হয়, সেই কারণেই তাকে বাড়ি থেকে বের করে দেন মীরা। অর্থাৎ, শাহিদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্যই গোরেগাঁওয়ের একটি পাঁচতারা হোটেলে ওই সময় শাহিদের থাকার ব্যবস্থা করে দেন মীরা রাজপুত।
যদিও, ‘পদ্মাবত’-এর শুটিং চলাকালীন শোনা যায়, শুটিং সেটের কাছাকাছি থাকার জন্যই জুহুর বাড়ি থেকে গোরেগাঁও-এর পাঁচতারা হোটেলে থাকতে শুরু করেন শাহিদ কাপুর। অর্থাৎ, স্ত্রী মীরার নির্দেশেই বাড়ি থেকে পাঁচতারা হোটেলে থাকতে শুরু করেন শাহিদ কাপুর।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment