Friday, March 16, 2018

বাংলাদেশের স্বঘোষিত সেমিফাইনাল আজ

আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে জয়ী দল খেলবে ১৮ মার্চের ফাইনালে। হার দিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে মিশন শুরু হয় ভারতের। তবে পরের তিন ম্যাচে টানা জয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে রোহিত বাহিনী। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় লঙ্কান বাহিনী। টাইগাররা প্রথম ম্যাচে ভারতের কাছে গোহারা হারলেও লঙ্কানদের বিরুদ্ধে নাটকীয় জয় তুলে নয়। তবে পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হারলেও রীতিমতো লড়াই করে গেছে টাইগার বাহিনী।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় সাকিবকে ছাড়াই নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় পেয়েছে বাংলাদেশ। ২১৫ রান তাড়ায় বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। যদিও পরের ম্যাচেই ভারতের বিপক্ষে ১৭৭ রান তাড়ায় বাংলাদেশ হেরেছে ১৭ রানে। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি আজ বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের জ্বালানী হিসেবে কাজ করতেই পারে।

No comments:

Post a Comment