rongginnbd
Saturday, April 21, 2018
উত্তেজনার অন্ত নেই ‘ফলেন কিংডম’র শেষ ট্রেইলারে
রঙিন ডেস্ক:
২০১৫ সালে মুক্তি পায় ‘জুরাসিক পার্ক’ সিরিজের নতুন সংস্করণের প্রথম ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। যা সারা বিশ্বে ১.৬৭ বিলিয়ন মার্কিন ডলার রোজগার করে। আশ্চর্য, রোমাঞ্চ ও শিহরণ নিয়ে আবারো আসছে ছবিটি। এবারের খণ্ডে থাকছে প্রাগৈতিহাসিক প্রাণীদের নতুন সব সংস্করণ, যা আগের খণ্ডের থেকেও ভয়ংকর।
জানা যায়, ‘জুরাসিক পার্ক’ সিনেমার ২৫ বছর পুর্তি উপলক্ষে আগামী ২২ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড, দ্য ফলেন কিংডম।’
এদিকে ছবির মুক্তিকে সামনে রেখে সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবির ফুল অ্যান্ড ফাইনাল ট্রেইলার। সদ্য মুক্তি পাওয়া ফাইনাল ট্রেইলার দেখে দর্শকদের উৎসাহ, উত্তেজনার অন্ত নেই। এবারের ট্রেলারে আভাস দেয়া হলো, আগের ছবিগুলো থেকে অনেক বেশি অ্যাকশন সিক্যুয়েন্স, টানটান ভয়ের দৃশ্য, আরো জোড়লো ট্যুইস্টের সঙ্গে হার হিম করা ক্ল্যাইম্যাক্স থাকছে।
জুরাসিক ওয়ার্ল্ডর লাস্ট পার্টের মতো এই সিনেমাতেও ব্রাইস ড্যালাস হওয়্যার্ড এবং ক্রিস প্যাট থাকছেন ছবির মুখ্য ভূমিকায়। জুরাসিক সিরিজ যাকে ছাড়া ভাবা যায় না, জেফ গোল্ডব্লাম, তিনিও রয়েছেন ছবিতে। ওয়েনের চরিত্রে ক্রিস এবং ক্লেয়ারের চরিত্রে ব্রাইস। এবং ডক্টর ইয়্যান ম্যালকমের জেফ।
প্রথম খণ্ডের কাহিনী যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় খণ্ডের কাহিনী। দ্বিতীয় খণ্ডে দেখা যাবে, ছবিটির কেন্দ্রীয় চরিত্র ওয়েন গ্র্যাডি (ক্রিস প্যাট) ও ক্লেয়ার ডিয়ারিং (ব্রেস ডালাস হাওয়ার্ড) ডাইনোসরদের পার্ক ইসলা নাবলারে ফিরে যায়। প্রথম খণ্ডে পার্কটি ধ্বংস হয়ে যাওয়ার পরও সেখানে প্রাগৈতিহাসিক যুগের কিছু প্রাণী এখনো রয়ে গেছে। তবে সেখানকার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তাদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই তাদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছান ওয়েন ও ক্লেয়ার।
আশ্চর্য, রোমাঞ্চ ও শিহরণের পাশাপাশি ছবিটি ফিরছে প্রথম খণ্ডের পরিচিত সব মুখ নিয়ে। এছাড়া এবারের খণ্ডে থাকছে প্রাগৈতিহাসিক প্রাণীদের নতুন সব সংস্করণ, যা আগের খণ্ডের থেকেও ভয়ংকর।
‘জুরাসিক পার্ক’ সিরিজের নতুন সংস্করণের প্রথম ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পায় ২০১৫ সালে। যা সারা বিশ্বের সবমিলিয়ে ১.৬৭ বিলিয়ন মার্কিন ডলার রোজগার করেছে। এবারের সিনেমাটি সেই রেকর্ড ভাঙতে পারে কি না সেটাই এখন দেখার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment