Saturday, April 21, 2018

বিদেশেও মুক্তি পাবে ‘হইচই আনলিমিটেড’

রঙিন ডেস্ক: গত বছর সুপারস্টার দেব, যিশু সেনগুপ্ত ও অঙ্কুশ হাজরা মিলে করেছিলেন হাস্য রসাত্মক কাহিনির ‘কেলোর কীর্তি’ ছবিটি। এবার আরো বেশি নায়ক-নায়িকা নিয়ে নতুন কীর্তি করতে আসছেন দেব। ছবির নাম ‘হইচই আনলিমিডেট’। শোনা যাচ্ছে, নতুন এ ছবিতে নায়ক চার জন এবং নায়িকা রয়েছেন পাঁচজন। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানান, ছবিটা নিখাদ কমেডি। মুক্তি পাবে এ বছর পুজোয়।
তবে তার আগে উজবেকিস্তানের সঙ্গে চুক্তি সাক্ষর করলো দেবের প্রযোজনা সংস্থা। চুক্তি সাক্ষরের সময় উজবেকিস্তানের তরফে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক প্রধান। চুক্তি অনুযায়ী ‘হৈচৈ আনলিমিটেড’সহ দেবের প্রযোজনা সংস্থার বেশ কয়েকটি ছবি বিদেশি ভাষায় মুক্তি পাবে উজবেকিস্তানে। তবে শুধু উজবেকিস্তানেই নয় রাশিয়াসহ বেশ কয়েকটি দেশেও মুক্তি পেতে চলেছে ছবিগুলি।
‘দঙ্গল’-এর মত হিন্দি ছবি, কিংবা ‘বাহুবলীর’ মত ছবি বিদেশে মুক্তি পাওয়ার কথা তো শোনাই যায়। তবে বাংলা ছবির বিদেশে মুক্তি পাওয়ার কথা খুব বেশি শোনা যায় না। বিশেষ করে তথাকথিত বানিজ্যিক বাংলা ছবির বিদেশে মুক্তির কথা তো সেভাবে শোনা যায় না। তবে দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘হৈচৈ আনলিমিটেড’ এবার সেটাই করে দেখাতে চলেছে।


No comments:

Post a Comment