Wednesday, March 7, 2018

কঙ্গনা-রাজকুমার পাগল নাকি!

রঙিন ডেস্ক: ২০০৬-এ ‘গ্যাংস্টার’ দিয়ে বলিউডে যাত্রা শুরুর পর ১১ বছর সময় পেরিয়ে গেছে কঙ্গনা কঙ্গনা রানাউতের। প্রথম সারির নায়িকাদের কাতারে থাকতে না পারলেও বলিউডের মোটামুটি ব্যস্ত অভিনেত্রীদের একজন হিসেবে নিজের জায়গা করে নিতে পেরেছেন। গ্ল্যামারাস ইমেজেও তিনি যেমন দর্শক মনে আলোড়ন তুলেছেন, তেমনি জটিল চ্যালেঞ্জিং রোলেও নিজের অভিনয় সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
‘কুইন’ ছবিতে কঙ্গনার অভিনয় দর্শক-সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছে। বলিউডের অনেক জাঁদরেল তারকা ‘কুইন’ ছবিতে তার চমৎকার অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। এই ছবিতে কঙ্গনার বিপরীতে ছিলেন রাজকুমার রাও। কম বাজেটের সেই ছবি বলিউডের অন্যতম ব্লকবাস্টার। এবার আবারো কঙ্গনার সঙ্গে জুটি বাঁধছেন রাজকুমার। ছবির নাম ‘মেন্টাল হ্যায় ক্যায়া’। ফলে অনস্ক্রিনে আবারো বড়সড় চমকের অপেক্ষায় দুই তারকা অভিনেতা অভিনেত্রীর ভক্তরা।

প্রকাশ কোভেলামুড়ি পরিচালিত এই ছবিতে প্রথম লুক-এ কঙ্গনাকে কিছুটা অন্য ধাঁচে দেখা যাচ্ছে। একতা কাপুর জানিয়েছেন, এই ছবিতে কঙ্গনা ও রাজকুমার রাওয়ের সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে। উল্লেখ্য, ‘রঙ্গুন’, ‘সিমরন’ কঙ্গনার এই দুটি ছবিই সেভাবে ভালো চলেনি। এবার অপেক্ষা ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ ছবির জন্য। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া


No comments:

Post a Comment