Wednesday, March 7, 2018

ভাঙলো লালন আখড়ার সাধুর হাট

রঙিন ডেস্ক : ভক্তি, শ্রদ্ধা, গান আর আলোচনা সভার মাধ্যমে ভাঙলো লালন আখড়ার সাধুর হাট। গতকাল শনিবার সাঙ্গ হলো তিন দিনব্যাপী আয়োজিত লালন স্মরণোৎসব ও গ্রামীণ মেলা।গত বৃহস্পতিবার কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে অনুষ্ঠিত হয় এই সাধুসঙ্ঘের। গুরু-শিষ্যের ভাব বিনিময়, ভজন-সাধন ও ভক্তি-শ্রদ্ধা শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন বাউল ফকিররা।
রীতিনুযায়ী মূলত শুক্রবার দুপুরে মশলাবিহীন তরকারী, সাদা ভাত আর দই মিষ্টি দিয়ে পুণ্য সেবা নিয়ে বাউল ফকিররা ফিরতে শুরু করেছেন যার যার ঠিকানায়। সাঁইজীর প্রতি ভক্তি প্রদর্শন এবং গুরুদীক্ষা, ভাব-জগতের মরমী গানের মধ্যদিয়ে বাউলরা কাটিয়েছেন তিনদিন তিন রাত। অনুষ্ঠানের মূল মঞ্চ ছাড়াও মরা কালি নদীর তীরে বসে বাউলদের খণ্ড খণ্ড গানের আসর।


No comments:

Post a Comment