Wednesday, April 11, 2018

পহেলা বৈশাখের ‘নীল শাড়ি’

রঙিন প্রতিবেদক : তমাল বাবা-মায়ের একমাত্র সন্তান। একটি বেসরকারি ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। তমালের খুব ভালো বন্ধু রবিন অন্য একটি ইউনিভার্সিটিতে পড়ে। একদিন রবিন এসে তমালকে জানায় যে তার বিশ্ববিদ্যালয়ে খুবই চঞ্চল ও অনেক সুন্দরি একটি মেয়ে এসেছে। তমাল দুষ্টুমি করে রবিনের কাছ থেকে মেয়েটার মোবাইল নাম্বারটা নিয়ে রাখে। একদিন মেয়েটাকে তমাল ফোন দেয়। কিন্তু তমালকে অপরিচিত বলে খুব একটা পাত্তা দেয় না মেয়েটা। মেয়েটার নাম আইরিন। কিন্তু তমাল নাছোড়বান্দা। তমালের চেষ্টাতে তাদের মধ্যে ফোনে ফেনেই একধরণের বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন দুজনে দেখা করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু দেখা করতে গিয়ে দুজনেই আশ্চর্য হয়ে যায়, কেননা কদিন আগেই একট শপিং মলে একটা পাঞ্জাবি কেনা নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয়েছিল। তারপরও দুজনে একসাথে চলার চেষ্টা করে তবে দুজনের সবকিছুতেই অমিল থাকে। কোনো কিছুতেই যেমন দুজনের একমত হয় না, তেমনি মেয়েটা এটা পছন্দ করলে তমাল করে ওটা আবার তমাল এটা খেতে চাইলে তমাল চায় ওটা। নানা বিষয়ে অমিল থাকলেও এই বৈশাখে একটা জিনিস কিন্তু আইরিনের খুবই পছন্দ হয়, আর তা হলো তমালের কেনা নীল শাড়ি।


No comments:

Post a Comment