rongginnbd
Wednesday, April 11, 2018
রিয়েলিটি শো’তে এবার রোবট বানানোর প্রতিযোগিতা
রঙিন প্রতিবেদক :
রিয়েলিটি শো’র সাফল্যের ধারাবাহিকতায় চ্যানেল আই এবার উদ্ভাবকের খোঁজে। সেই লক্ষ্যে শুরু করতে যাচ্ছে নতুন ধরনের রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত- এসো রোবট বানাই’।
এ উপলক্ষে ১০ এপ্রিল চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ক্রিড ইউএস-এর প্রেসিডেন্ট মেহেদী শামস্। সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফরিদুর রেজা সাগর এবং জাহাঙ্গীর আলম। চ্যানেল আই সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, আমরা বাংলাদেশের মানুষকে আন্দোলিত করতে চাই উদ্ভাবনের নেশায়। আমরা চাই আমাদের দেশে হাজার হাজার নতুন উদ্ভাবক তৈরি করতে। ক্রিড ইউএসএ-এর কারিগরি সহযোগিতায় দেশের সকল শ্রেণির উদ্ভবককে একটি প্লাটফর্মের নীচে নিয়ে আসার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। আমরা আশা করি, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে এ প্রতিযোগিতাটি বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটির ধারণা সম্পর্কে বলা হয়, সাকসেসফুল প্রতিটা উদ্ভাবনের পেছনে সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে একটা ইউনিক আইডিয়া অথবা একটা সমস্যার একটা ছোট্ট সমাধান। এই আইডিয়া আসতে পারে খুব সাধারণ একজন মানুষের কাছ থেকে যা কিনা বদলে দিতে পারে অনেক কিছুই। আমাদের প্রাত্যহিক জীবনে সবারই কিছু না কিছু আইডিয়া আছেÑ আমাদের চারপাশের সমস্যাগুলোকে নিয়ে। ছোট বড় এইসব আইডিয়াকেই আমরা বাস্তবে রূপ দেবার চেষ্টা করবো। আমাদের কাজ হবে নতুন নতুন রোবট তৈরি করা। তার জন্য সায়েন্স পড়তে হবে না, বিজ্ঞানী হতে হবে না, আপনি শুধু আইডিয়া শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকা ক্রিড ইউএস-এর তরুণ একটি দল সেইসব আইডিয়াকে বাস্তবায়ন করবে আপনার সাথে মিলে, আপনার মতামত নিয়ে।
প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা: সারা বাংলাদেশের ক্লাস এইট থেকে এইচএসসি পড়ুয়া এমন তরুণেরা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা প্রতিটি ৫ জনের একটি দল নিয়ে অংশগ্রহণ করবে তাদের আইডিয়া নিয়ে। স্কুল এবং কলেজ থেকে দলগুলো অংশগ্রহণ করবে। ৭টি বিভাগে বাছাই পর্বের মাধ্যমে স্কুল ও কলেজ মিলিয়ে ৭টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ৭টি দল অংশগ্রহণ করবে মূল পর্বে। তার আগে সচেতনতামূলক ১০টি রোড শো-এর মাধ্যমে মানুষকে এই অনুষ্ঠানটি সম্পর্কে সম্যক ধারণা দেয়া হবে। বাছাই পর্বের পর তরুণরা তাদের নিজস্ব আইডিয়া এবং দর্শকদের পাঠানো আইডিয়া নিয়ে কাজ করবে কেন্দ্রীয় একটি ওয়ার্কশপ স্টুডিওতে। সেখান থেকে বেরিয়ে আসবে নতুন নতুন রোবট। ২৫টি নিয়মিত টেলিভিশন পর্বে প্রতিযোগিতা করে ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে গালা রাউন্ড। বিজয়ী দুটি দল পাবে ১০ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার, একটি করে ল্যাপটপ ও প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment