rongginnbd
Wednesday, April 11, 2018
সিক্যুয়েন্স বাকি রেখেই ক্যামেরা ক্লোজ!
রঙিন ডেস্ক :
‘হৃদয় জুড়ে’ সিনেমার শুটিং এখনও বাকি। তার আগেই ক্যামেরা ক্লোজ করতে বললেন নির্মাতা রফিক শিকদার।
ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করছেন নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মূলত প্রিয়াঙ্কার শিডিউল না পাওয়ায় ছবির তিনটি সিক্যুয়েন্স বাকি রেখেই এডিটিং সম্পন্ন করেছেন রফিক শিকদার।
তবে এই তিনটি সিক্যুয়েন্স না করায় ছবির কাহিনিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রফিক শিকদার। তিনি বলেন, আমরা এরই মধ্যে ছবির এডিটিং শেষ করেছি। যে তিনটি সিক্যুয়েন্স আমরা করতে পারিনি তাতে ছবিটির গল্পে কোনো প্রভাব পড়বে না। ‘হৃদয় জুড়ে’ গল্পের ছবি, সুস্থ ধারার বিনোদনের ছবি। দর্শকরা এই ছবিটি দেখে ঠকবেন না। শিগগিরই আমরা ছবিটি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবো।
‘ভোলা তো যায় না’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখান রফিক শিকদার। পরিচালকের প্রথম ছবি সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়। ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া।
পরিচালক রফিক শিকদার এখন তার নতুন ছবি ‘ওপারে চন্দ্রাবতী’র শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment