rongginnbd
Saturday, April 21, 2018
প্রথমবার বেতার নাটকে চুমকী
রঙিন ডেস্ক:
নাজনীন হাসান চুমকী, একাধারে একজন দর্শকপ্রিয় অভিনেত্রী, গুণী নাট্যকার ও নির্মাতা। মাত্র তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দ্বিতীয় চলচ্চিত্রেই পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এতোদিনে বেতারে কাজ করেননি এই অভিনেত্রী। এবারই প্রথম বেতার নাটকে অভিনয় করলেন চুমকী।
নাটকের নাম ‘লাড্ডু খাও’। ৩০ মিনিট ব্যাপ্তির এ নাটকটি লিখেছেন মমতাজউদ্দীন আহমেদ। এটি বাংলাদেশ বেতারের আগামী ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
এতে অভিনয় প্রসঙ্গে চুমকী বলেন, ‘প্রথমবার এ ধরনের নাটকে অভিনয়ের অভিজ্ঞতা বেশ ভালো। মমতাজউদ্দীন স্যারের লেখা একাধিক টিভি নাটকের আগে অভিনয় করেছি। আশা করছি এ নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’
অন্যদিকে চুমকী একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করছেন। চ্যানেল আইয়ের প্রচারিতব্য অনুষ্ঠানটির নাম ‘ক্রাইম স্টোরি’।
এছাড়া তার অভিনীত দুইটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এগুলো হল বিটিভিতে আলভী আহমেদের পরিচালনায় ‘জেনারেশন’ এবং যুবরাজ খান পরিচালিত ‘ব-তে বন্ধু’ প্রচার হচ্ছে দুরন্ত টিভিতে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment