rongginnbd
Saturday, April 21, 2018
গেইলকে কম দামে নেয়ার কারণ জানালেন শেবাগ
রঙিন ডেস্ক :
বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে সবসময়ই তার দরটা থাকে আকাশচুম্বি। কিন্তু সেই গেইলকেই আইপিএলের এবারের আসরে থাকতে হয় অবহেলিত। অবিক্রিত থাকার পর কম দামে তাকে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব। নিলামের প্রথমে না কেনার কারণটা হিসেবে পাঞ্জাব কোচ শেবাগ জানান, কৌশল করে গেইলকে কম দামে নিতেই অপেক্ষায় ছিলেন তারা।
চোট আর অফফর্মের কারণে আইপিএলের গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে বেশি ম্যাচ খেলেননি গেইল। তাই এবারের আসরে তাকে ব্যাঙ্গালুরু ছেড়ে দিলে নিলামে কেউ কেনার আগ্রহ দেখায়নি। আইপিএলের নিলামে গেইলকে দুই কোটি রুপি ভিত্তি মূল্যে দলে ভেড়ান প্রিতি জিনতা। দলে ভেড়ালেও প্রথম দুই ম্যাচের একাদশে সুযোগ পাননি গেইল। তবে তৃতীয় ম্যাচ থেকে একাদশে সুযোগ পেয়ে বিশ্বকে বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। আর এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা এসেছে তার ব্যাট থেকেই। এটি তার-টোয়েন্টি ক্যারিয়ারে তার ২১তম সেঞ্চুরি। তার এই ইনিংসের কাছেই হেরে যায় সাকিব আল হাসানের হায়দ্রাবাদ।
গেইলকে দেরিতে কেনার বিষয়ে পাঞ্জাব কোচ বীরেন্দ্রর শেবাগ জানান, ‘গেইলের মতো এন্টারটেইনার আর কেউ হবে না। এটা আসলে একটা কৌশল ছিল। কারণ আমাদের আরো খেলোয়াড় কিনতে হয়েছে। প্রথমেই তাকে নিলে আমাদের অনেক বেশি খরচ পড়তো।’
৩৮ বছর বয়সী গেইলকে দলে নেয়া নিয়ে শেবাগ আরো বলেন, ‘গত আসরে পিঠের ব্যথার জন্য সে অনেকগুলো ম্যাচ মিস করেছে। তাকে একাদশে বিরাটও রাখেনি। তাই আমি ভেবেই নিয়েছিলাম, এবার কেউ তাকে কিনবে না। কারণ তার বয়স আমার সমান। আমি ভেবেছি, যদি আমরা তাকে দলে নিই তাহলে আমাদের মার্কেটিংটা ভালো হবে। সবাই ক্রিস গেইলকে পছন্দ করে। এখন তো সে আমাদের বড় সম্পদ।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment