rongginnbd
Saturday, April 21, 2018
বিকালে কলকাতার মুখোমুখি পাঞ্জাব
রঙিন ডেস্ক :
আইপিএলের ১৮তম ম্যাচে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেবিলস।
শনিবার বিকেলে কলকাতার মাঠ ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় শুরু হবে পাঞ্জাব ও কলকাতার ম্যাচটি। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে কলকাতা আর চতুর্থ স্থানে আছে পাঞ্জাব। যদিও দুই দলের পয়েন্ট সমান।
নিজেদের শেষ ম্যাচে গেইলের সেঞ্চুরিতে পাঞ্জাব সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে। এই ম্যাচে আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন ক্রিস গেইল। আর কলকাতা বেশ জয়ের ছন্দেই আছে। নিজেদের শেষ ম্যাচে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন আন্দ্রে রাসেল। তাই তাদের মূল ভরসা এই ক্যারাবিয়ানেই। সবকিছু মিলিয়ে আজ খুব জমজমাট একটি ম্যাচ হতে যাচ্ছে।
অপরদিকে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি। চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে কোহলির ব্যাঙ্গালুরু। আর চার ম্যাচে ১ জয় নিয়ে নেট রান রেটে পিছিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দিল্লি। তাই আজ জয়ের ধারায় ফিরতে মরিয়া থাকবে দুই দলই।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment