Saturday, April 21, 2018

ওয়াটসনের সেঞ্চুরিতে শীর্ষে চেন্নাই

রঙিন ডেস্ক : পুনের মাঠে দেখা গেলো বুড়ো ওয়াটসন ঝড়। ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ধোনির চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরির পরে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ান এ ক্রিকেটার। এদিন আইপিএলের ১৭তম ম্যাচটিতে রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়েছে চেন্নাই।
চেন্নাইয়ে নিরাপত্তাজনিত কারণে সকল ম্যাচ পুনেতে সরিয়ে নেয়া হয়। নিজেদের হোমগ্রাউন্ডে মহারাষ্ট্র ক্রিকেটে অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পুনেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। আগে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারেই দলীয় স্কোর ৫০ পূরণ করেন ওয়াটসন ও রাইডু। এরপরই বেন লাফলিন উইকেটের পিছনে বাটলারের ক্যাচ বানিয়ে রাইডুকে ফেরত পাঠান।
ওয়াটসনকে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন সুরেশ রায়না। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৮১ রানের বড় জুটি। ২৯ বলে ৯ বাউন্ডারিতে ৪৬ রান করে শ্রেয়াস গোপালের লেগস্পিনে আউট হন রায়না। তার শিকার হয়ে ধোনিও ফিরে যান মাত্র ৫ রানে। এরপর ৩ রান করেন স্যাম বিলিংস গোপালের তৃতীয় শিকার হলেও অবশ্য রান আটকে থাকেনি চেন্নাইয়ের। কারণ ওয়াটসন তাণ্ডব চালিয়েই যান।


No comments:

Post a Comment