Tuesday, April 17, 2018

বিশ্বব্যাপী কত আয় করলো ‘বাঘি টু’!

এই অ্যাকশন এন্টারটেইনারটি ইতিমধ্যে একটি রেকর্ড ব্রেকার। মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দাপট দেখাচ্ছে ছবিটি। ‘বাঘি টু’ সিনেমাটি ইতিমধ্যে সুপার মুভি ‘পদ্মাবত’ সিনেমার প্রথম দিনের আয়ের (ফার্স্ট ডে ওপেনিং) রেকর্ড ভেঙে দিয়েছে। মুক্তির প্রথম দিনেই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি আয় করে ২৫ কোটি রুপি। সম্প্রতি শুধু ভারতে ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ছবিটি।

২০১৬ সালের অন্যতম সুপারহিট সিনেমা ‘বাঘি’র সিক্যুয়েল এটি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ফক্স স্টুডিওস ও সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- রণদীপ হুদা, মনোজ বাজপেয়ী, প্রতীক বাব্বার প্রমখু।
এদিকে ‘বাঘি টু’র অসাধারণ সাফল্যে টাইগার শ্রফকে বলিউডে তার সমসাময়িকদের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার তকমা দেওয়া শুরু করেছেন অনেকেই। কেননা ‘বাঘি টু’ সিনেমার সাফল্যের নিরিখে টাইগার তার সমসাময়িক বলিউড তারকাদের পিছনে ফেলে দিয়েছেন। বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেতারা হলেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা এবং অর্জুন কাপুর।


No comments:

Post a Comment